1 Answers
উদ্দীপকে রফিক সাহেব একজন প্রশাসক। তাঁর সাথে আমি একমত।
ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রশাসক বলে। আর তাদের কর্মপ্রয়াস বা প্রচেষ্টাকে প্রশাসন বলে।
উদ্দীপকে রফিক সাহেব স্টার ক্যাবল লিমিটেডের একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি প্রণয়নের সাথে জড়িত এবং প্রতিষ্ঠানের মালিক বা শেয়ারহোল্ডারদের নিকট জবাবদিহি করেন। তিনি প্রতিষ্ঠানের অধিক মুনাফার লক্ষ্যে কর্মীদের কার্যসময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করেছেন। তার কাজে স্টার ক্যাবল লিমিটেডের মালিকপক্ষও অত্যন্ত খুশি। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানটিতে শুধু মানসিক শ্রম ব্যয় করে যা প্রশাসকের কাজের সাথে সংগতিপূর্ণ। এরা শুধু মালিক বা শেয়ারহোল্ডারদের নিকট জবাবদিহি করেন এবং অধিক চিন্তাশীল হন। এরা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে অবস্থান করে প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন।
পরিশেষে বলা যায়, প্রশাসন প্রতিষ্ঠানের উচ্চস্তরে অবস্থান করে। প্রশাসনে যারা নিয়োজিত থাকেন তাদের প্রশাসক বলা হয়। প্রশাসনে নিয়োজিত থেকে প্রশাসক সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেন।