1 Answers
উদ্দীপকের সহকারী ব্যবস্থাপক প্রতিষ্ঠানের তথ্যসংক্রান্ত ভূমিকা পালন করে থাকেন।
ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কিত বহুবিধ তথ্য সংগ্রহের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে তা বিভিন্ন বিভাগ ও ব্যক্তির নিকট প্রেরণ করেন। তাই ব্যবস্থাপকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জেনারেল ম্যানেজার মি. তুহিনের একজন সহকারী রয়েছে। তার কাজ হলো প্রতি সপ্তাহে প্রতিষ্ঠানে কতটা উৎপাদন ও বিক্রয় হলো এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরের ও বাইরের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে জানানো। অর্থাৎ মি. তুহিনের সহকারী যে কাজটির সাথে জড়িত থাকেন তা তথ্যসংক্রান্ত ভূমিকা নামে পরিচিত। প্রতিদিন তথ্য সংগ্রহ ও তথ্য প্রদানসংক্রান্ত ব্যবস্থাপকের কাজকেই তথ্যসংশ্লিষ্ট ভূমিকা বলে। একটা প্রতিষ্ঠানে কাঁচামাল আসল কিনা, উৎপাদন ঠিকমতো হচ্ছে কিনা, মাল বিক্রয় হচ্ছে কিনা, মজুদ রয়েছে কিনা, প্রতিযোগীরা কী ধরনের ভূমিকা নিচ্ছে ইত্যাদি নানান তথ্য তার কাছে থাকতে হয়। এরপর ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বা মালিককে বিভিন্ন বিষয়ে তথ্য দিতে হয়। এভাবে তথ্য সংগ্রাহক, সংরক্ষক ও প্রচারক হিসেবে একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের প্রাত্যহিক ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সহকারী ব্যবস্থাপক প্রতিষ্ঠানের তথ্যসংক্রান্ত ভূমিকা পালন করেন।