1 Answers

উদ্দীপকের মিজানুর রহমান আমের সাথে কোনো রাসায়নিক দ্রব্য মিশানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য দোকানির কাছে পচা আম কিনতে চাইলেন।

খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে আজকাল বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো হয়।

আম ব্যবসায়ীরা বাগান থেকে আম সংগ্রহ করে ফরমালিন ব্যবহার করে যাতে আম পচে না যায়। এ ফরমালিনযুক্ত আম খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ফরমালিন ব্যবহার করলে আম দীর্ঘদিন সংরক্ষণ করা যায় অক্ষত অবস্থায়। কিন্তু মানুষ এ ধরনের আম খেয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।-

তাই মিজানুর রহমান রাসায়নিক দ্রব্য মেশানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আম দোকানির কাছে পচা আম কিনতে চাইলেন।

4 views

Related Questions