1 Answers

উদ্দীপকের মতিউর রহমানের কল্পিত ব্যবসায়টি যে ধরনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত তা হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। দেশের পরিচিত ও অপরিচিত এলাকায় দেশি-বিদেশি ভ্রমণপ্রেমিক মানুষের মধ্যে তুলে ধরে পর্যটনে আগ্রহী করে তুলতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠিত হয়েছে। নতুন নতুন পর্যটন এলাকা, পর্যটন সুবিধার ব্যবস্থাকরণ এবং জনশক্তি সৃষ্টির মাধ্যমে এ ক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্দীপকে দেখা যায়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়-পর্বত, ঝিল-বিল, প্রাকৃতিক ঝর্ণায় মুগ্ধ হয়ে মতিউর রহমান ভাবলেন পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসন, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ এলাকায় প্রচুর দেশি-বিদেশি লোক বেড়াতে আসবেন। যেহেতু নতুন নতুন পর্যটন এলাকা, পর্যটন সুবিধার ব্যবস্থাকরণের দায়িত্ব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। আর পর্যটন কর্পোরেশন হলো রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। তাই বলা যায়, মতিউর রহমানের কল্পিত ব্যবসায়টি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নামক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions