1 Answers
আজকাল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের জনকল্যাণের উদ্দেশ্য থেকে সরে এসেছে।
রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ। মূলত একচেটিয়া মুনাফার্জনের উদ্দেশ্য মোকাবিলার লক্ষ্যে রাষ্ট্রীয় কর্তৃত্বে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়। তবে সম্প্রতি কিছু কিছু রাষ্ট্রীয় ব্যবসায় জনকল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব না দেওয়ায় বলা যায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের জনকল্যাণের উদ্দেশ্য থেকে সরে এসেছে।
উদ্দীপকে দেখা যায়, জনকল্যাণের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রায়ই একচেটিয়া ব্যবসায়ের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করছে। ফলে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যবসায়গুলো জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে একচেটিয়া মুনাফার দিকে ক্রমান্বয়ে ঝুঁকে পড়ছে। তাই বলা যায়, আজকাল 'রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের জনকল্যাণের উদ্দেশ্য থেকে সরে এসেছে।