1 Answers
উদ্দীপকে, মি. শামীম সিকদার অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক। দিকটি বিবেচনা করে প্রথম ভাবনা থেকে পিছিয়ে এসেছিলেন।
সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, জনসম্পদ, ব্যাংক হার, মুদ্রাস্ফীতি, অর্থবাজার, মাথাপিছু ও জাতীয় আয় প্রভৃতি অর্থনৈতিক উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
উদ্দীপকে, মি. শামীম সিকদার বিদেশ থেকে এসে দেশে কম্পিউটার নেটওয়াকিং এর উপর ব্যবসায় করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক পরিবেশের সার্বিক দিক বিবেচনা করে তিনি এ ভাবনা থেকে সরে আসেন। কেননা এ ব্যবসায়ের জন্য যে পরিমাণ মূলধন, দক্ষ জনশক্তি, বাজার ব্যবস্থা ইত্যাদি অর্থনৈতিক পরিবেশের উপাদান প্রয়োজন তা এদেশে পর্যাপ্ত নয়। তাই তিনি তার প্রথম ভাবনা থেকে পিছিয়ে আসেন।
5 views
Answered