1 Answers
উদ্দীপকে উল্লিখিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পরিবর্তন এসেছে
বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ সমাজজীবনেও মানব জীবনের ধারা পাল্টে গেছে। যেমন- প্রযুক্তির অন্যতম ফল হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। গ্রামের ঘরে ঘরে এখন বিদ্যুতের ব্যবহার দেখা যায়। আবার প্রযুক্তিগত উন্নয়নের ফলেই গ্রামের মানুষ এখন ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক ও সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এবং তারা আত্মসচেতন হয়ে উঠছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে গ্রামীণ সমাজজীবনে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মেয়েরা উচ্চ শিক্ষায় নিজেদের শিক্ষিত করে তুলছে। এসব শিক্ষিত জনগোষ্ঠী সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করার সুযোগ পাচ্ছে, যা কি না গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক কাঠামোর ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন সাধন করছে।
উদ্দীপকের প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে গ্রামীণ সমাজজীবনে যে সব পরিবর্তন লক্ষ করছেন, তা মূলত আগে আলোচিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনকেই নির্দেশ করে।