1 Answers

উদ্দীপকে উল্লিখিত পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ মানবতা ও ধর্মের দাবি। অযৌক্তিক কাজ নীতিবিবর্জিত। অসাধু ব্যবসায়ী পণ্যে ভেজাল দিয়ে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন করে অনৈতিক কাজ করে। ফাঁকিবাজ শ্রমজীবী উৎপাদন ও সেবা ব্যাহত করে এবং দুর্নীতিবাজ চাকরিজীবী সেবা ও শান্তি বিঘ্নিত করে অনৈতিক কাজ করে। যা পাঠ্যবইয়ের ব্যবসায় নৈতিকতার বর্জনীয় তথা অনৈতিক বিষয়কে নির্দেশ করছে। যেমন-

i. প্রতারণা, ও ধোঁকাবাজির আশ্রয় গ্রহণ। 

ii. খাদ্যদ্রব্য ভেজাল দিয়ে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন করে অধিক মুনাফা লাভের আশায়। যেমন- খাদ্যদ্রব্য ভেজাল দিয়ে জনস্বাস্থ্য হুমকির মধ্যে ফেলে দেওয়া। 

iii. দুর্নীতিবাজ চাকরিজীবীর সেবা। যেমন- ডাক্তার হাসপাতালের রোগীর সেবা না দিয়ে অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে ক্লিনিকে রোগী দেখেন আবার শিক্ষক ক্লাসে সঠিক শিক্ষাদান না করে কোচিং ব্যবসায়ের প্রতি বেশি মনোযোগী হন।.

এসবের কোনোটিই নৈতিকতার দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়।

5 views

Related Questions