1 Answers

উদ্দীপকে ABC এর নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে তথ্য ও যোগাযাগ প্রযুক্তি দ্রুত ও কার্যকর যোগাযোগের সুযোগদানের মাধ্যমে সহায়তা করছে।

আধুনিক ব্যবসায় জগতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অত্যন্ত লক্ষণীয়। এটি যেকোনো প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।

ABC প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী অসংখ্য দোকান রয়েছে। কোনো দোকানের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে সকল ব্যবস্থাপককে একই সভায় হাজির হতে হয়। কিন্তু সারাবিশ্ব থেকে সকল ব্যবস্থাপকের একইস্থানে হাজির হওয়া যেমন ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ABC ভার্চুয়াল মিটিং-এর ব্যবস্থা করেছে। এ ব্যবস্থায় একই স্থানে সবাই উপস্থিত না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ABC এর সকল ব্যবস্থাপক ভার্চুয়ালি মিলিত হতে পারে। এতে করে তাদের সময় ও ব্যয় দুটিই বেঁচে যায়। ফলে ABC প্রতিষ্ঠানটি দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ABC প্রতিষ্ঠানকে সময় ও স্থানের ব্যবধান কমিয়ে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের সুযোগদানের মাধ্যমে সহায়তা করেছে।

5 views

Related Questions