1 Answers

যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো। একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা বোধশক্তির ক্রিয়া পদ্ধতি নিয়ে আলোচনা করে। আর কলা হিসাবে যুক্তিবিদ্যা এসব ক্রিয়া পদ্ধতির তত্ত্বগত ও ব্যবহারিক উভয় দিক নিয়ে পর্যালোচনা করে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে অর্জন করা। সত্যের আদর্শকে সামনে রেখেই যুক্তিবিদ্যা বোধশক্তির ক্রিয়া পদ্ধতির মূল্যায়ন করে। তাই একটি আদর্শমূলক বিজ্ঞান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। কেননা যুক্তিবিদ্যায় জ্ঞাত সত্য থেকে. অজ্ঞাত সত্যে উপনীত হবার যে পদ্ধতির কথা বলা হয়েছে তা অনুমান বা যুক্তিপদ্ধতি ছাড়া আর কিছুই নয়। যুক্তিবিদ্যা শুধু অনুমান নিয়েই আলোচনা করে না, অনুমানের পাশাপাশি তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ, যেমন- সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যাকরণ, শ্রেণিকরণ ইত্যাদি নিয়েও আলোচনা করে। যুক্তিবিদ্যা একটি আবিষ্কার ও প্রমাণের বিজ্ঞান। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে সত্যকে আবিষ্কার করা এবং তাকে প্রমাণ করে প্রতিষ্ঠিত করা।

4 views

Related Questions