'উদ্যোক্তাগণ দেশে প্রাপ্ত সম্পদ ও জনশক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে'- ব্যাখ্যা কর। (অনুধাবন)
4 views
1 Answers
ব্যবসায় উদ্যোগ ব্যতীত কোনো দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমেই দেশে শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়। শিল্পকারখানা প্রতিষ্ঠিত হলে দেশে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়। ব্যবসায় উদ্যোগ দেশের জনশক্তিকে কর্মক্ষম করে তুলতে সাহায্য করে। যার ফলে একদিকে জনশক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হয় অপরদিকে দেশের শিল্পায়নের গতি দ্রুত বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, 'উদ্যোক্তাগণ দেশে প্রাপ্ত সম্পদ ও জনশক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে' উক্তিটি যথার্থ।
4 views
Answered