1 Answers

স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। আর্থিক ব্যবস্থাপককে এমনভাবে স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা করতে হয় যেন প্রতিষ্ঠান তারল্য সমস্যায় না পড়ে। কারণ স্বল্পমেয়াদি বা চলতি সম্পদে বিনিয়োগ পর্যাপ্ত পরিমাণ না হলে পাওনাদারদের পাওনা পরিশোধে প্রতিষ্ঠান ব্যর্থ হবে। এছাড়া চলতি সম্পদে বিনিয়োগ বেশি হলে প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনের সুযোগ হতে বঞ্চিত হতে হয়। তাই স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা জরুরি।

4 views

Related Questions