1 Answers
উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
যেকোনো প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে এতে নিয়োজিত উপকরণ বা সম্পদের কার্যকর ব্যবহারের প্রয়োজন পড়ে। এরূপ ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা চালিকা শক্তির ন্যায় কাজ করে। তাই প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 views
Answered