1 Answers
দেশের সামগ্রিক পরিবেশ রক্ষায় রাষ্ট্র কর্তৃক যে আইন বা বিধি- বিধান প্রণয়ন করা হয় তাকেই পরিবেশ আইন বলে। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ নীতিমালা ১৯৯৭ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন।
পরিবেশ বা পারিপার্শ্বিকতা ইতিবাচক না হলে কোনো কিছুই সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। অথচ সেই পরিবেশকে বিপর্যস্ত করতে মানুষ ও প্রতিষ্ঠান বুঝে বা না বুঝে নানান অপচেষ্টায় লিপ্ত থাকে। এ অবস্থা থেকে বিরত রাখতে তাই পরিবেশ আইন গুরুত্বপূর্ণ।
4 views
Answered