1 Answers

কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে।

পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর উন্নতির পেছনে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি বলে প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়কে প্রভাবিত করে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু এ জ্ঞানের ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব হয়। আর এর ফলে ব্যবসা-বাণিজ্য আরও ব্যাপকতা লাভ করে। তাই প্রযুক্তিগত পরিবেশ এতো গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions