1 Answers
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ও সামর্থ্য ইত্যাদি মিলিয়ে একটি দেশে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার বাজারে ভালো করতে হলে স্বল্পমূল্যে উন্নতমানের পণ্য ও সেবা দ্রুত সরবরাহের ব্যবস্থা করা আবশ্যক। যার সবকিছুই উন্নত ও কার্যকর মানের প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষভাবে নির্ভরশীল। কৃষি, শিক্ষা, শিল্প, চিকিৎসা, যোগাযোগসহ সর্বত্র এখন প্রযুক্তির ব্যবহার চলছে। তাই দেখা যায়, পৃথিবীর যে দেশ প্রযুক্তির ব্যবহারে এগিয়ে রয়েছে সে দেশ অর্থনৈতিক দিক দিয়েও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি অগ্রগামী।
4 views
Answered