1 Answers
যেকোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার' মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
সাধারণত যেকোনো দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা প্রভাবিত হয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেশের অবস্থান, ভূপ্রকৃতি, পাহাড়-পর্বত, জলবায়ু ইত্যাদি। অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ও বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও আচরণ প্রভৃতি মুখ্য উপাদান। যেসব উপাদান' বা শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে একটি দেশের ব্যবসায়ে যে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ করা যায় তাই ব্যবসায় পরিবেশ নামে অভিহিত।
4 views
Answered