1 Answers

পরিবেশ দূষণ প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে হতে পারে।' এ মানবসৃষ্ট কারণসমূহের বড় অংশ জুড়ে রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের প্রভাব। আর ব্যবসায় প্রতিষ্ঠান যেহেতু পরিবেশের প্রায় সকল উপাদানকেই কাজে লাগিয়ে থাকে সেহেতু এ পরিবেশ সংরক্ষণে তাদের দায়িত্বই বেশি বলে ধরা হয়। আর পরিবেশের অস্তিত্বের ওপর যেহেতু ব্যবসায়ের অস্তিত্ব নির্ভর করে তাই ব্যবসায় সংগঠনসমূহের উচিত পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসা। সংগঠনসমূহ সমিতির পরিবেশসংক্রান্ত নীতি ও আদর্শ মেনে চলছে কিনা সে ব্যাপারে তদারকি করা। পরিবেশ সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকার তথা সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতার মাধ্যমে পরিবেশের উন্নয়ন ত্বরান্বিত করা।

4 views

Related Questions