1 Answers

দায়িত্ব নির্দিষ্টকরণের অভাব বা দ্বৈত অধীনতার জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

একজন কর্মী বা বিভাগ প্রত্যক্ষভাবে একাধিক ঊর্ধ্বতনের অধীনে থাকলে তাকে দ্বৈত অধীনতা বলে।

উদ্দীপকে প্রতিষ্ঠানে মি. হাবিবকে উৎপাদন ব্যবস্থাপক ও ক্রয় ব্যবস্থাপক দুইজন ভিন্ন ভিন্ন নির্দেশ প্রদান করে। ফলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সংগঠন প্রক্রিয়ায় কর্ম বিভাজনের সাথে প্রতিটা বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করা হয় এবং একের সাথে অন্যের সম্পর্ক নির্ণীত হয়। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা বিভাগকে একাধিক ঊর্ধ্বতনের নির্দেশ যথাযথভাবে পালন করা সম্ভব হয় না।

উদ্দীপকের প্রতিষ্ঠানে যদি উৎপাদন বিভাগের ক্রয় আদেশ ও ক্রয় বিভাগের আদেশ পালনে আলাদা কর্মী থাকত তাহলে সমস্যা সৃষ্টি হতো না। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটি যথার্থ যে, দ্বৈত অধীনতার জন্য প্রতিষ্ঠানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

5 views

Related Questions