1 Answers
প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকেই পরিবেশ দূষণ বলে।
মানুষের জীবন ও জীবিকার জন্য সুস্থ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবেশ সুরক্ষায় পরিবেশ দূষিত হয় এমন সকল কর্মকান্ড থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার প্রয়োজন পড়ে। পানি দূষণ রোধ করা না গেলে পানি মানুষের জন্য আর কল্যাণকর থাকে না। বায়ু, শব্দ, মাটি ইত্যাদি দূষণ মানুষের জীবনকে মারাত্মক হুমকির সম্মুখীন করে। তাই পরিবেশ দূষন রোধ মানবজীবনের স্বাভাবিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ।
5 views
Answered