1 Answers

বিদেশ থেকে পণ্যসামগ্রী ক্রয় করে আনাকে আমদানি বাণিজ্য বলে।

বর্তমান বিশ্বে কোনো দেশই তার প্রয়োজনীয় সকল পণ্য উৎপাদন করে না। উৎপাদনের ক্ষেত্রে সুবিধাজনক বিবেচনায় একটি দেশ বা দেশের মানুষ যেমনি কিছু পণ্য উৎপন্ন করে তেমনি অন্য পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের জন্য আমদানি বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ বিশ্বের একটি জনবহুল দেশ। জনগণের চাহিদা অনুসারে পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তাই চাহিদা মেটাতে আমদানি বাণিজ্য করতে হচ্ছে। এজন্য বাংলাদেশে আমদানি বাণিজ্য গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions