1 Answers
কোনো খামারে কী কী ফসল জন্মানো হবে, বারো মাসের মধ্যে কোন মাসে কোন কাজ সম্পাদন করতে হবে এবং তা সম্পাদন করতে কী কী পদক্ষেপ নিতে হবে তার সারমর্মধর্মী পরিকল্পনাকে শস্য পঞ্জিকা বলে। ছবি সম্বলিত শস্য পঞ্জিকায় ফসলের পরিচয় এবং চাষাবাদের কলাকৌশলসমূহ ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়। আমাদের দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত হওয়ায় ছক, তালিকা, সারণি ইত্যাদির মাধ্যমে উপস্থাপিত শস্য পঞ্জিকা তারা বুঝতে সক্ষম নয়। কিন্তু ছবি সম্বলিত শস্য পঞ্জিকা দ্বারা তারা সহজেই বিষয়গুলো বুঝতে পারে। তাই ছবি সম্বলিত শস্য পঞ্জিকা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
4 views
Answered