1 Answers

নিরক্ষরতা দূরীকরণে মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বহু মসজিদে প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষা চালু করেছে। মসজিদের সম্মানিত ইমামগণ উক্ত শিক্ষার্থীদের পাঠদান করেন। ফলে নিরক্ষরতা দূর হচ্ছে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসছে। আবার ইমামগণ মসজিদে আলোচনা ও জুমার খুৎবার মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করে তোলেন। এছাড়া নুরানি প্রশিক্ষণের মাধ্যমেও তারা সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করেন।

5 views

Related Questions