1 Answers
বিলাসিতা দূরীকরণের জন্য পিতামাতা ইসলামের নির্দেশ মোতাবেক সন্তানদের বিলাসিতামুক্ত জীবনযাপন গড়ে তুলতে অভ্যস্ত করবেন। বিলাসিতা আল্লাহ তায়ালার অপছন্দনীয় বিষয়। আল্লাহ তাঁর বান্দাদের সহজ সাধারণ জীবনযাপন দেখতে ভালোবাসেন। তাই পিতামাতা সন্তানদের শৈশব থেকেই সহজ, সাধারণ, বিলাসিতামুক্ত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলবেন। তবে এ অভ্যাস যাতে কৃপণতায় পর্যবসিত না হয় এ ব্যাপারেও পিতামাতাকে সচেতন থাকতে হবে। বিলাসিতা ও কৃপণতা সে দুয়ের মধ্যমপন্থা অনুসরণে অভ্যস্ত করে পিতামাতা সন্তানের বিলাসিতা দূর করবেন।
4 views
Answered