1 Answers

জামানত দেওয়ার সামর্থ্য রাখে না এমন দরিদ্র মানুষদের গ্রুপ তৈরি করে ঋণ দেওয়ার বিশেষ ব্যবস্থা ক্ষুদ্র ঋণ নামে পরিচিতি।

উন্নয়নশীল দেশসমূহে দারিদ্র্য দূরীকরণ একটা বড় চ্যালেঞ্জ। দরিদ্র মানুষের আয় কম হওয়ায় সঞ্চয় থাকে না। ফলে তারা পুঁজির অভাবে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে অসমর্থ হয়। এমতাবস্থায় ক্ষুদ্র ঋণ এমন কর্মসূচি যা তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে ও পুঁজি সরবরাহ করে আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে তাই দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions