1 Answers
সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের অভাব পরিলক্ষিত হয়। ইসলামি শরিয়তের বিধানমতে, সন্তানকে ভদ্রতা-নম্রতা, বিনয় ও সততার শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। কারণ শৈশবে শিশু যদি সুন্দর আচরণের শিক্ষা না পায় তাহলে সে উদ্ধত ও বেয়াদব হবে। রাসুল (স) বলেন, 'সন্তানের জন্য পিতার দানের মধ্যে সুন্দর আদব-কায়দা শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছু নেই' (সুনানে তিরমিযি)। তাই পিতামাতা থেকে সুন্দর ও মার্জিত আচরণসহ যাবতীয় প্রশংসনীয় ও কাঙ্ক্ষিত গুণাবলির শিক্ষা লাভের অধিকার রয়েছে সন্তানের।
উদ্দীপকে দেখা যায়, সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকেন। তাদের একমাত্র সন্তান সোহাগের কথা ভুলে তারা নিজের মতো করে বসবাস করতে থাকে। অথচ সোহাগের তার বাবা-মার কাছ থেকে সুশিক্ষা ও ভালোবাসা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। আর তাদেরও সন্তানকে সুশিক্ষা দেওয়া কর্তব্য। কিন্তু এই বিষয়ের কথা চিন্তায়ই করেনি সোহাগের পিতামাতা। এ কারণেই সোহাগের পিতামাতার আচরণে দায়িত্বশীলতার অভাব পরিলক্ষিত হয়।