1 Answers
একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ভূমি সংরক্ষণের উদ্দেশ্যে অন্য জাতের ফসল উৎপাদন করাকেই শস্য পর্যায় বলে।
এই পদ্ধতিতে পর্যায়ক্রমে গভীরমূলী, অগভীরমূলী, ডাল জাতীয়, সবুজ সার জাতীয় শস্য ইত্যাদি ফসলের চাষ করা হয়। বারবার একই গভীরতায় চাষ করা হয় না বলে ভূমিক্ষয় রোধ হয়। তাছাড়া শস্য পর্যায়ে সবুজ সার উৎপন্ন করা হয় যা মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ সংযুক্ত করে। এসকল কারণে শস্য পর্যায় গ্রহণ করা হয়।
4 views
Answered