1 Answers

আইনগত অধিকার ভোগ করার জন্যেই কপিরাইট গ্রহণ করা হয়। কপিরাইট হচ্ছে একজনের বুদ্ধিভিত্তিক সৃষ্টির স্বত্ব বা অধিকার। যিনি এ সৃষ্টির মালিক একমাত্র তিনিই হচ্ছেন এ অধিকারের স্বত্ববান, অন্য কেউ নয়। মূলত কপিরাইট এমন একটি অধিকার যার মাধ্যমে একজনের বুদ্ধিভিত্তিক সৃষ্টিকর্মকে অনুসরণ বা নকল করা থেকে - অন্যকে বিরত রাখা। অর্থাৎ কোনো ব্যক্তির প্রকাশিত কর্ম নকল করা থেকে অন্যকে বিরত রাখা অথবা কোনো ব্যক্তির অপ্রকাশিত কর্ম নকল করা থেকে অন্যকে বিরত রাখার আইনগত অধিকারই হচ্ছে কপিরাইট।

5 views