1 Answers

মাটির pH হলো মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম। এটি মাটির একটি রাসায়নিক ধর্ম যা ক্ষারত্ব ও অম্লত্ব নির্দেশ করে।

সব মাটিতে সব ফসল ভালো হয় না। মাটির pH মানের ওপর কোন ফসল ভালো জন্মাবে তা নির্ভর করে। কোনো ফসল অম্লীয় মাটিতে ভালো জন্মে, যেমন- চা, কফি, লেবু ইত্যাদি। আবার কোনো ফসল ক্ষারীয় মাটিতে ভালো জন্মে, যেমন- নারিকেল, সুপারি, আখ ইত্যাদি। তবে অধিকাংশ ফসলই নিরপেক্ষ মাটিতে ভালো জন্মে। তাই মাটির pH মান জেনে সেই অনুযায়ী ফসল চাষ করলে লাভবান হবার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণেই মাটির pH জানা জরুরি।

4 views

Related Questions