1 Answers

মুজতাহিদ ভুল করলেও তিনি তার প্রতিদান থেকে বঞ্চিত হবেন না। কুরআন ও হাদিসের আলোকে যিনি যাবতীয় প্রশ্নের সমাধান পেশ করতে সক্ষম তিনিই মুজতাহিদ। মুজতাহিদগণ কুরআন ও হাদিসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুক্তাসম সূক্ষ্ম জ্ঞানসমূহকে বিন্যস্ত করে আমলের উপযোগী করেন। আর এ কাজ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে তা মার্জনীয় এবং এর জন্যও প্রতিদানের কথা বলা হয়েছে। রাসুল (স) বলেন, যখন হাকিম সঠিক ইজতিহাদ করেন, তখন তার জন্য দুটি প্রতিদান থাকে। আর ইজতিহাদে ভুল করলে একটি প্রতিদান পাবেন।

5 views

Related Questions