1 Answers
আহলে ইজমা তথা ইজমাকারীদের কতিপয় গুণের অধিকারী হতে হবে। প্রথমত ইজমার আহলদেরকে মুজতাহিদ হতে হবে। কুরআন মজিদ ও হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে। শুধু অনুবাদ ও ব্যাখ্যা করার যোগ্যতা থাকলেই যথেষ্ট হবে না। কুরআন ও হাদিসের মূল তথ্যসূত্র জানা থাকা বাধ্যতামূলক। এছাড়াও ইজমার আহলদের উন্নত চরিত্রের পরিচায়ক দীনদার মুত্তাকি হওয়া আবশ্যক। আবার তাদের শরিয়ত বিরোধী কার্যকলাপ, অশ্লীলতা ও বিদআত থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। কেউ যদি কোনো প্রকার ফাসিকিতে লিপ্ত থাকে, তাহলে তার ইজমা গ্রহণযোগ্য হবে না।
8 views
Answered