1 Answers
কুরআন ও হাদিসের আলোকে যিনি যাবতীয় প্রশ্নের সমাধান পেশ করতে সক্ষম তিনিই ফকিহে মুজতাহিদ নামে পরিচিত। কুরআন ও হাদিসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুক্তাসম সূক্ষ্ম জ্ঞানসমূহকে বিন্যস্ত করে আমলের উপযোগী করার জন্য ইলমে ফিকহ অধ্যয়ন অত্যন্ত জরুরি। আর যিনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল পর্যায়ের কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তা কুরআন-সুন্নাহের আলোকে যাবতীয় শর্তপূরণ সাপেক্ষে যুগজিজ্ঞাসার আলোকে সমাধান পেশ করতে সক্ষম তাকেই 'ফকিহে মুজতাহিদ' বলা হয়।
5 views
Answered