1 Answers

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অবশ্যই ন্যায়পরায়ণ হবেন। ন্যায়নীতি ছাড়া রাষ্ট্রের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিচার নিষ্পত্তি, রাষ্ট্রীয় দায়িত্ব বণ্টন এবং নিজের দায়িত্ব পালনে রাষ্ট্রপ্রধান ন্যায়নিষ্ঠ না হলে রাষ্ট্রে জুলুম, নিপীড়ন ও অন্যায়-অবিচার বেড়ে যাবে। আল্লাহ তায়ালা তাই ন্যায়নীতির অনুসরণ ও অনুশীলনকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, "যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তা ন্যায়পরায়ণতার সাথে করবে" (সুরা নিসা: ৫৮)।

4 views

Related Questions