1 Answers

সকল শাসনব্যবস্থারই একটি সুনির্দিষ্ট কাঠামো থাকে। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মজলিশে শুরার সদস্যরা নির্বাচিত হন কিছু নির্দিষ্ট যোগ্যতা বা গুণাবলি থাকা সাপেক্ষে। অনুচ্ছেদের চপল দাস তার মুসলিম বন্ধু তারেকের কাছ থেকে এ. সম্পর্কে ধারণা লাভ করে। যেমন- ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শুরা সদস্য হওয়ার প্রধান শর্ত হলো মুসলিম হওয়া। কোনো নারী এ সকল পদে প্রার্থী হতে পারবে না, কাজেই প্রার্থীকে অবশ্যই পুরুষ হতে হবে। কোনো শিশু বা নাবালক ইসলামি রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্থ ও বিবেকবুদ্ধিসম্পন্ন লোক হতে হবে। কেননা কোনো অসুস্থ মানুষ বা নির্বোধ মানুষের পক্ষে রাষ্ট্রের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়। ইসলামি রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে বিস্তারিত ও প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে এবং সর্বশেষ রাষ্ট্রপ্রধান বা শূরা সদস্য হওয়ার জন্য ব্যক্তিকে অবশ্যই সংশ্লিষ্ট রাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে হবে।

4 views

Related Questions