1 Answers

'গ' এর প্রতারণাপূর্ণ আচরণই তাকে বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে- জনাব 'গ' এর পরিণাম সম্পর্কে ইসলামি চিন্তাবিদদের এ মতামত যথার্থ। মুনাফিকদের ভণ্ডামি ও কপটতাপূর্ণ আচরণের পরিণাম অত্যন্ত ভয়াবহ। মুনাফিক তার কর্মকাণ্ডের জন্য ইহকাল, পরকাল উভয় স্থানেই ফল ভোগ করবে। এ ধরনের আচরণের কারণে তাদের পাপপ্রবণতা বৃদ্ধি পেতে থাকে। অন্তরে কুফরি রেখে বাইরে আনুগত্য প্রকাশ করার মাধ্যমে সে অন্যের ক্ষতি করে। এরূপ কাজের জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

জনাব 'গ' একজন সরকারি কর্মকর্তা। দেশের বিভিন্ন তথ্য তার কাছে আমানতস্বরূপ। কিন্তু তিনি তার দেশের এসব তথ্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে গোপনে প্রদান করার মাধ্যমে রাষ্ট্রীয় আমানতের খিয়ানত করছেন। আর যে আমানতের খিয়ানত করে সে একজন মুনাফিক। আর এ কাজের মাধ্যমে জনাব 'গ' নিজের জীবনে অনেক বড় বিপর্যয় ডেকে আনবেন। কেননা এ ধরনের কাজের জন্য তিনি আল্লাহর অনুগ্রহ ও রহমত থেকে বঞ্চিত হবেন। মুনাফিকের প্রাপ্য হলো চিরস্থায়ী ক্ষতি। পরকালেও তাদের জন্য রয়েছে চরম শাস্তির ব্যবস্থা। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে' (সুরা নিসা: আয়াত ১৪৫)। উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, জনাব 'গ' তার আচরণের মাধ্যমে নিজেই নিজের ক্ষতি সাধন করছেন।

4 views

Related Questions