1 Answers

উদ্দীপকের কামরুল শাকসবজি বাজারজাতকরণের আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

কামরুল আর্দ্র বাতাসের সাহায্যে শাকসবজি ঠান্ডা করেন। পাতা জাতীয় শাকসবজি আংশিক বায়ুশূন্য স্থানে কিছুক্ষণ রেখে দেন। এছাড়াও পানিতে শাকসবজি ডুবানোর আগে ছত্রাকনাশক বিনোমিল অথবা বাইফিনাইল ব্যবহার করেন। ফলে সেগুলো জীবাণুমুক্ত ও সতেজ থাকে।শাকসবজি বাজারজাতকরণের জন্য পরিবহন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সফল ব্যবসায়ী কামরুল এ সম্বন্ধেও সচেতন ছিলেন। এজন্য তিনি শাকসবজি বস্তায় না ভরে কাঠের ও হার্ডবোর্ডের বাক্সে ভরে বাজারে নিয়ে যান। পরিবহনকালে প্যাকেট এমনভাবে তৈরি করেন যাতে শাকসবজি আঘাতপ্রাপ্ত না হয়। তিনি পরিবহনকালে শাকসবজির প্যাকেটে বাতাস চলাচলের ব্যবস্থাও করে দেন। ফলে শাকসবজি আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

উক্ত কারণগুলোর জন্য কামরুলের শাকসবজির আকার, আকৃতি, বর্ণ ও পুষ্টতা ঠিক থাকে। আর এভাবে বাজারজাতকরণের জন্য তিনি লাভবান হন।

4 views

Related Questions