1 Answers

খাদ্যদ্রব্যের গুণগতমানের কোনো পরিবর্তন না করে এগুলোর আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করাকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলে।

এর মাধ্যমে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। ফলে সারাবছর ফল ও শাকসবজির চাহিদা মেটানো যায়। উৎপাদিত পণ্যের অপচয় রোধ হয়। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়। এমনকি প্রক্রিয়াজাতকৃত খাদ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

6 views

Related Questions