1 Answers
টিভিতে রাজিয়া ফ্রেন্স ফ্রাই তৈরির প্রক্রিয়া দেখে তা বাড়িতে তৈরি করলে তার মা তাকে বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে খাদ্য প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব অপরিসীম।
খাদ্যদ্রব্যের গুণগতমানের কোনো পরিবর্তন না করে এগুলোর আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করাকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলে। এর মাধ্যমে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।
ফল বা শাকসবজি রক্ষণাবেক্ষণ করা না হলে এগুলোর পুষ্টিমান ও গুণাগুণ কমে এবং একসময় পচে যায়। খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন- আচার, মোরব্বা, জ্যাম, জেলি, চিপস, ফ্রাই, সস ইত্যাদি। এতে উৎপাদিত পণ্যের অপচয় রোধ করা যায়। সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সব ধরনের মৌসুমে ফল ও শাকসবজির চাহিদা মেটানো সম্ভব। গুণগতমান রক্ষা পাওয়ায় কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। আমাদের দেশে এ পদ্ধতি অবলম্বন করে শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণ করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করা যায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করে।
অতএব, দেশের অভ্যন্তরীণ খাদ্য ঘাটতি পূরণ ও উৎপাদিত ফল ও সবজির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে রাজিয়ার মায়ের বক্তব্য যথাযথ ছিল।