1 Answers

টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান হতে উদ্দীপকের রাজিয়া ফ্রেন্স ফ্রাই তৈরি করা শিখল।

নিচে রাজিয়ার শেখা খাবারটির তৈরি পদ্ধতি বর্ণনা করা হলো-

i. খোসা ছাড়ানো আলুগুলো ২.৫ থেকে ৩ ইঞ্চি লম্বা ও ১/২ ইঞ্চি ব্যাস এমন পরিমাণ নিয়ে ফ্রেন্স ফ্রাই কাটার অথবা বঁটি দিয়ে ফালি করতে হবে ও ফালিগুলো ২% লবণ মিশ্রিত পানিতে রাখতে হবে। 

ii. আলুর ফালিগুলো লবণ পানি থেকে উঠিয়ে ধুয়ে গরম পানিতে ৩-৪ মিনিট ব্লাঞ্চিং করে কেএমএস মিশ্রিত (০.৫ গ্রাম/লিটার) ঠান্ডা পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে। 

iii. একটি ঝাঝরা চামচ দিয়ে ফালিগুলো উঠিয়ে পানি নিংড়িয়ে গরম সয়াবিন তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। 

iv. তেল শোষণের জন্য ফালিগুলো কাগজ অথবা টিস্যু পেপারের উপর কিছুক্ষণ রেখে দিতে হবে। 

v. সংরক্ষণ করতে হলে তেলমুক্ত ফ্রাইগুলো পলিপ্রোপাইলিন প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করা যাবে।

উল্লিখিত পন্থা অবলম্বন করে রাজিয়া ফ্রেন্স ফ্রাই তৈরি করল যা অত্যন্ত মুখরোচক একটি খাবার।

5 views

Related Questions