1 Answers
উদ্দীপকের বর্ণিত মুখরোচক হালকা খাবারটি হলো আলুর চিপস। নিচে এই চিপস তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো:
i. প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে বঁটি অথবা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে ২% লবণ পানিতে ডুবিয়ে রাখতে হবে।
ii. এবার আলুগুলো স্লাইসার দিয়ে ১.৫ মিমি মাপে গোল করে কেটে আবারও লবণ পানিতে ডুবিয়ে রাখতে হবে।
iii. স্লাইসগুলো লবণ পানি থেকে উঠিয়ে পানিতে ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে (৯০০ সে. তাপমাত্রায় ৩-৪ মিনিট) ব্লাঞ্চিং করতে হবে।
iv. স্লাইসগুলো গরম পানি থেকে উঠিয়ে কেএমএস মিশ্রিত (০.৫ গ্রাম/লিটার) ঠান্ডা পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।
V. এবার আলুর স্লাইসগুলো পানি থেকে ঝাঝরা চামচ দিয়ে উঠিয়ে অ্যালুমিনিয়াম অথবা বাঁশের চালুনিতে তুলে নিতে হবে।
vi. পানি ঝরে গেলে আলুর স্লাইসগুলো ফুটন্ত সয়াবিন তেলে/পাম ওয়েলে ডুবিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
vii. আলুর চিপসগুলো তেলমুক্ত করার জন্য পরিষ্কার কাগজ/টিস্যু পেপারের উপর কিছুক্ষণ রেখে দিতে হবে।
viii. এবার মরিচের গুঁড়া, বীট লবণ ইত্যাদি মিশিয়ে পরিবেশন করলেই হয়ে গেল।
ix. সংরক্ষণ করতে চাইলে পলিপ্রোপাইলিন প্লাস্টিকের বয়ামে মুখ বন্ধ করে রাখতে হবে।
উপরিউক্তভাবে আলুর চিপস তৈরি করার পদ্ধতি সম্পর্কে জানা যায়।