1 Answers
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে গাড়ি চালানো শেখা সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমে গাড়ি চালানো শেখার জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। প্রশিক্ষণার্থী এ পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় গাড়ি চালানো শেখার কৌশল রপ্ত করতে সক্ষম হয়। অর্থাৎ এর মাধ্যমে সহজেই গাড়ি চালানো শেখা সম্ভব হচ্ছে।
7 views
Answered