1 Answers

বর্তমানে পানি নিকাশের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি হলো টালি নালা পদ্ধতি।

টালি নালা পানি নিকাশ পদ্ধতিতে অপ্রশস্ত নালা খনন করে তার মধ্যে ছোট ছোট টালি খণ্ড একটির প্রান্তের সাথে অন্যটির প্রান্ত মিলিয়ে বসানো হয়। একটি প্রধান নালা হতে অপ্রধান নালার সমকোণে বা সূক্ষ্মকোণে এ পার্শ্ব নালাগুলো বসানো হয়। এ পার্শ্ব নালাগুলোর মধ্যে দিয়ে অতিরিক্ত পানি প্রধান নালায় প্রবাহিত হয়। নালায় টালিগুলো বসানোর পর মাটি দিয়ে উপরিভাগ বন্ধ করে দেওয়া হয়। প্রতি টালির সংযোগস্থল পাথর বা খড়ের টুকরা দ্বারা ঢেকে দেওয়া হয়, ফলে মাটিকণা দ্বারা নালা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই টালি নালা পানি নিষ্কাশনের একটি কার্যকর পদ্ধতি।

4 views

Related Questions