1 Answers

যে নির্দেশনা পদ্ধতিতে নেতা সকল ক্ষমতা কেন্দ্রীভূত রেখে অধস্তনদের নিকট থেকে কাজ আদায়ে ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করেন এবং কোনো বিষয়ে অধস্তনদের মতামত ও পরামর্শের গুরুত্ব দেন না তাকে স্বৈরাচারী নির্দেশনা বলে।

প্রতিষ্ঠানে কোনো কাজ দ্রুত করার জন্য কিংবা যে কর্মীরা স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী নন সেক্ষেত্রে স্বৈরাচারী নির্দেশনা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। কারণ এ পদ্ধতিতে কর্মীদের ওপর চাপ প্রয়োগ করে কাজ আদায় করা যায়। কিন্তু কর্মীরা এ পদ্ধতিতে সর্বদা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। দীর্ঘমেয়াদে এ পদ্ধতি চালু থাকলে কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এ পদ্ধতি স্বল্পমেয়াদের জন্যই কার্যকর।

4 views

Related Questions