1 Answers
কোনো কাজের নির্দেশ দেয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করে যে নির্দেশনা জারি করা হয় তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এতে কর্তৃপক্ষ সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ ও বাস্তবায়নে সচেষ্ট থাকে। পরামর্শমূলক নির্দেশনায়ও যারা নির্দেশ বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক ও বাস্তবায়ন করা হয়। এজন্যই পরামর্শমূলক নির্দেশনাকে অনেকটা গণতান্ত্রিক বলা হয়।
7 views
Answered