1 Answers

বৈজ্ঞানিক পদ্ধতির একটি অনন্য বৈশিষ্ট্য হলো ইহা মূল্যবোধের উর্ধ্বে। কারণ বিজ্ঞান কোনো বিষয় বা ঘটনার ভালো-মন্দ, ঠিক ভুল, গ্রহণীয়-অগ্রহণীয় এ ধরনের মূল্যবোধের ওপর ভিত্তি করে অনুসন্ধান করে না।

বৈজ্ঞানিক পদ্ধতি কিছু সুনির্দিষ্ট পর্যায় অতিক্রম করে ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান চালায়। যেমন- সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার স্বরূপ নির্ধারণ, সমস্যা সম্পর্কে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, সংগৃহিত তথ্যের যথার্থতা যাচাই ও ভবিষ্যদ্বনীকরণ। এ পদ্ধতি অনুসরণ করে গবেষণা করতে গিয়ে গবেষককে নিজের মূল্যবোধের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে অনুসন্ধান করতে হয়। তাই বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে।

7 views

Related Questions