1 Answers
উদ্দীপকে ফরিদের বক্তব্যের অনুমানটি একটি অসাধু সাদৃশ্যমূলক অনুমান, একে মূল্য ও গুরুত্বের দিক থেকে সাধু সাদৃশ্যানুমান হতে হলে যেসব বৈশিষ্ট্য থাকতে হতে তা নিচে উল্লেখ করা হলো-
সাদৃশ্যমূলক অনুমানের সংখ্যা যত বেশি হয়, এর সম্ভাবনা তত বেশি হয়। তাই সাদৃশ্যানুমান সাধু হতে হলে এতে অধিক সিদ্ধান্তের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সাদৃশ্যমূলক বিষয়সমূহের গুরুত্ব অধিক হতে হবে, কারণ সাদৃশ্যের বিষয়গুলো যত গুরুত্বপূর্ণ হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে।
দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের সংখ্যার তুলনায় বৈসাদৃশ্যের সংখ্যা যত কম হবে সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য হবে। দুটি বস্তুর মধ্যকার অজানা বিষয়গুলোর সংখ্যা জানা বিষয়গুলোর চেয়ে কম হলে সাদৃশ্যমূলক অনুমানটি বেশি সম্ভাব্য হবে। সাদৃশ্যমূলক বিষয়সমূহ যত বেশি প্রাসঙ্গিক হবে এর অনুমানের সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য হবে। এই মানদণ্ডটি সাদৃশ্যমূলক অনুমানের মূল্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 'বলে বিবেচিত হয়।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে ফরিদের অনুমানটি যেহেতু মানের দিক থেকে অসাধু সাদৃশ্যমূলক সেহেতু উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করে অনুমানটি করা হলে এটি সাধু সাদৃশ্যমূলক অনুমানে পরিণত হবে এবং মূল্য ও গুরুত্ব বৃদ্ধি পাবে।