1 Answers
গ্রামিনি পরিবারভুক্ত যেসব ফসলের দানা শ্বেতসার খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাদের দানাজাতীয় ফসল বলে। আমাদের দেশের প্রধান খাদ্যশস্য হলো ধান যা দানাজাতীয় ফসলের অন্তর্ভুক্ত। এই ফসল আমাদের দেহের শর্করার ঘাটতি পূরণের প্রধান উৎস। দেশের খাদ্য ঘাটতি মেটাতে এই দানাজাতীয় ফসল সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। যে কারণে দেশের ৯০ ভাগ চাষযোগ্য জমিতে কৃষকেরা এই দানা ফসল চাষ করে থাকে।
4 views
Answered