1 Answers
ফসলের পরিপক্কতার সময় গোড়া থেকে নতুন চারা বা কুশি বের হওয়ার ফলে পুনরায় যে ফসল পাওয়া যায় তাকে মুড়ি (Ratoon) চাষ বলে।
এ ধরনের চাষ পদ্ধতিতে বীজের প্রয়োজন হয় না। জমি তৈরি, বীজ বপন ইত্যাদি বাবদ শ্রমিক ও মূলধন খরচও কম লাগে। পরিপক্ক হতে মূল ফসলের চেয়ে ১-২ মাস সময় কম লাগে বলে বাড়তি ফসল পেয়ে কৃষক লাভবান হয়।
11 views
Answered