1 Answers
স্বল্প বিনিয়োগে ও ফসলের ক্ষেতে মৌমাছি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। অল্প খরচে মধু উৎপাদন করে অনেক বেশি দামে বিক্রি করা যায়। আয়ুর্বেদী ও ইউনানী পদ্ধতিতে তৈরি বহু ঔষধে মধু ব্যবহৃত হয়। দেহে পুষ্টি সরবরাহের পাশাপাশি মধু বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগায়ন ঘটায় বলে সরিষার ফলন ২০-৩০% বৃদ্ধি পায়। আবার, সরিষা থেকে মধু সংগ্রহ করে একই সাথে দ্বিগুণ লাভ হয়। মাত্র একবার ১৫-১৬ হাজার টাকা ব্যয় করে মৌমাছির প্রকল্প স্থাপন করলে তা ১০-১৫ বছর ব্যবহার করা যায়। সর্বোপরি, মৌচাষ করে দেশের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। তাই মৌমাছির চাষ লাভজনক।
5 views
Answered