1 Answers
বাংলাদেশের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য উপযোগী। মাঠ ফসলের তুলনায় ফল চাষের উৎপাদন খরচ কম কিন্তু দাম বেশি। ফলে লাভ বেশি হয়। সাধারণত ১ হেক্টর জমিতে দানা জাতীয় ফসল চাষ করে বছরে লাভ ৩০-৩৫ হাজার টাকা, সেখানে ফল চাষ করে একই সময়ে ১.৫-২ লাখ টাকা লাভ করা সম্ভব। অন্যান্য ফসল রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু ফল গাছে এসব ঝুঁকি নেই। প্রজাতিভেদে বিভিন্ন প্রকার ফল গাছ ৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত ফলন দেয়। ফলে একবার গাছ লাগিয়ে দীর্ঘমেয়াদী ফলন পাওয়া যায়। এছাড়া ফল দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাদ্যের বাজার চাহিদা বেশি। তাই বলা যায়, ফল চাষ লাভজনক।
4 views
Answered